• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত মাস্টার্স পাশ ফাতেমা অর্থের অভাবে চিকিৎসা বন্ধ

স্টাফ রিপোর্টার: মো রেজাউল করিম / ১৮২ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

 

 

টাঙ্গাইল নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের মোঃ রহম শেখের মেয়ে ফাতেমা আক্তার গত এক বছর ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত। ফাতেমা আক্তারের পরিবারের আর্থিক দৈন্যতায় চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে দিনের পর দিন। ফাতেমা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় অবস্থিত সরকারি সা’দত কলেজ থেকে মাস্টার্স পাশ করেন, তার ইচ্ছে ছিলো ভালো একটা চাকরি নিয়ে অভাবের সংসারের হাল ধরবেন।

 

ফাতেমা আক্তারের পরিবারে একমাত্র উপার্জন ব্যক্তি তার বড় ভাই হাসান শেখ, তিনি ঢাকার একটি বেসরকারি হাই স্কুলের দপ্তরি পদে চাকরি করেন, যা ইনকাম হয় তা দিয়ে পরিবারের খরচ চালানোই কষ্ট, ফাতেমা আক্তার চিকিৎসার জন্য প্রতিমাসে প্রায় ৪০ হাজার টাকার ঔষধ লাগে, এত টাকার জোগাড় করা পরিবারের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না, অর্থের অভাবে তার চিকিৎসা বর্তমানে থেমে যাওয়ার পথে। অভাবের সংসারে এখন আর মিলছে না অর্থ। ফলে চিকিৎসাহীনতায় সাহায্যের আকুতি জানিয়েছেন ফাতেমা আক্তারের ভাই হাসান আলী।

 

গত ২৫ জানুয়ারি শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কিনডি বিভাগের ডাক্তার নারগিছ চিকিৎসককে দেখানো হয়েছে ফাতেমাকে। তিনি জানিয়েছেন, ফাতেমা আক্তারের দুটো কিডনির অবস্থা ভালো নেই।কিডনির উন্নত চিকিৎসা করিয়ে অপারেশন না করলে তাকে হয়তো বাঁচানো যাবে না। দ্রুতই তার চিকিৎসা প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যত দ্রুত সম্ভব তার কিডনি অপারেশন প্রয়োজন। আর এজন্য দরকার অন্তত প্রায় ২০ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে অপারেশন করা সম্ভব হচ্ছে না। ব্যয়বহুল চিকিৎসায় হিমশিম খাচ্ছেন তিনি। তাই সুন্দর পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল, সেবামূলক প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার পরিবার এবং সমাজের সচেতনমহল। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ফাতেমা আক্তার কে বাঁচানো সম্ভব।

 

হাসান শেখ

অনুদানের জন্য

বিকাশ নাগদ পারসোনাল 01748-929613

ডাচ বাংলা ব্যাংক : 1361580018748

অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট রমনা শাখা ঢাকা : 0200005797400


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/