• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আইএফআইসি ব্যাংক পিএলসি এর উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ 

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার / ৩১৬ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

 

 

২০শে জানুয়ারি সোমবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের অধীন ফরাজীকান্দা বাজারের আইএফআইসি ব্যাংক উপশাখা কার্যালয়ের উদ্যোগে অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

এসময় এক-তৃতীয়াংশ সরকারি মালিকানাধীন ব্যাংকটির অত্র উপশাখার অফিসার ইনচার্জ শরীফুল হক ও ট্রানজেকশন সার্ভিস অফিসার রাজন চন্দ্র সহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

শীতার্ত অসহায় দরিদ্র মানুষ কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংকের মঙ্গল কামনা করেন।

 

এসময় ব্যাংকটির উক্ত উপ-শাখার অফিসার ইনচার্জ শরীফুল হক বলেন, দেশের সবচেয়ে বেশি শাখা সম্বলিত আইএফআইসি ব্যাংক বিগত প্রায় ৫০ বছর যাবত নিরাপদ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

গ্রাহকগণ আইএফআইসি ব্যাংকের এমন সামাজিক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে যেকোনো পরিস্থিতিতে ব্যাংকটির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে অভিমত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/