• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পিতার সামনে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়েছে ছেলে আব্দুল্লাহর 

মো. শামীম হোসাইন, সংবাদদাতা পিরোজপুর জেলা / ২৬১ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরের ইন্দুরকানীতে পিতার সামনে ট্রাক্টরের ফালে শরীর ক্ষতবিক্ষত হয়ে ছেলে আব্দুল্লাহর (১৪) করুন মৃত্যু হয়েছে। রবিবার সকাল আটটার দিকে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা ট্রাক্টরের ফালে প্যাঁচানো দঁড়ি খুলতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক শাহীন হাওলাদার জানান, রবিবার সকাল আটটার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কচা নদী সংলগ্ন একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি লাইলনের দঁড়ি পেচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক হাসান ট্রাক্টরটির ইঞ্জিন নিউটাল করেন । আব্দুল্লাহ নিজে এ সময় পেচানো দঁড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহুর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। এ সময় আব্দুল্লাহ যন্ত্রনায় চিৎকার করলেও কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার পিতা হাফিজ পঞ্চায়েত সহ আমরা তিন জন উপস্থিত ছিলাম।

 

ঘটনার পর প্রায় দুই ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হওয়া আব্দুল্লাহকে বের করা হয়। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

 

এদিকে কিশোর আব্দুল্লাহরে মর্মান্তিক এ মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ দুপুরের পর থেকে এই বাড়িতে আসতে থাকেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে।

নিজের চোখের সামনে সন্তানের করুন মৃত্যু দেখে পিতা হাফিজ পঞ্চায়েত ঘটনার পর থেকে পাগলের মত হাউমাউ করে কাঁদছেন।

 

এ ব্যাপারে ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। ছেলেটির এ মর্মান্তিক মৃত্যু সত্যিই দুঃখজনক। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে বিকেলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/