• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২১৬ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

 

পিরোজপুরে রাজিব পরিবহনের একটি বাসচাপায় মো. রিয়াদ কাজী (২০) ও মো. শাহীন মাঝি (৩০) নামের দুই পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহত রিয়াদ কাজী সদর উপজেলার শংকরপাশা গ্রামের কামাল কাজীর ছেলে এবং নিহত শাহীন মাঝি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের আনোয়ার মাঝির ছেলে। তারা সম্পর্কে শালা দুলাভাই হতেন। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে আহত বাস যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পাথরঘাটা গামী রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশ থেকে হেটে যাওয়া দুই পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পর অন্য জনের মৃত্যু হয়।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অপর জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করার সময় তার মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, বাস চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে লাশ হাসপাতালে রয়েছে। আঘাত বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/