• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে শিক্ষিকা পেটানোর ঘটনায় সহকর্মীর স্বামী গ্রেপ্তার

মোঃইয়াছিন আলী সিরাজ গনজ  / ২৯২ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নলুয়াকান্দি সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষিকা

পেটানোর ঘটনায় মোশারফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই এলাকার

নলুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তাড়াশ থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত

করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ওই স্কুলের

শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে সহকর্মী আয়শার

স্বামী মোশারফ হোসেনের কথাকাটি হয়। এ সময় টেবিলে রাখা ফাইল দিয়ে ওই

শিক্ষিকাকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে ওই শিক্ষিকা মেঝেতে লুটিয়ে পড়লেও

ক্ষ্যন্ত হয়নি মোশারফ। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনা নিয়ে এলাকায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে

ওইদিন রাতেই শিক্ষিকা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ

প্রাথমিক তদন্ত শেষে শনিবার মধ্যরাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা

হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/