• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

 

 

পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘ দিন পড়ে আছে কিন্তু ঠিকাদার কাজ না করে বিল হাতিয়ে নিয়েছেন। নাজিরপুরের মাহামুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ হলেও কাজটি করছেন পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম নামের এক ঠিকাদার। যিনি নিজেকে সাবেক এমপি ও মন্ত্রী.ম রেজাউল করিমের ভাগ্নে বলে পরিচয় দিতেন। তবে শ.ম রেজাউল করিমের এক ঘনিষ্ঠজন জানিয়েছে জাহিদুল ইসলাম নামে তার কোন ভাগ্নে নেই।

জানা গেছে, পিরোজপুর এলজিইডির তত্বাবধায়নে নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার উন্নয়নের জন্য পিরোজপুর উন্নয়ন প্রকল্পে ২০২৩ সালে দরপত্রের আহবান করা হয়। এস এস এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকায় কাজটি পায়। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু ও ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা,টিউবয়েল,টলঘর ও বাজারের ঘাটলা নির্মান।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র একটি নলকুপ বসিয়েছে আর অল্পকিছু পাথর এনে রেখেছে। পিরোজপুর এলজিইডি সূত্রে জানা গেছে ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ৮৩ লক্ষ ৮৩ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। কাজের অগ্রগতি মাত্র ৫ ভাগ। নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ বিল পরিশোধ করেছেন।

এবিষয়ে দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশিষ চঁন্দ্র হালদার জানান, দীর্ঘ দিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় জনদূর্ভোগের শেষ নেই, রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, ফলে বালু উড়ে দোকানের ভিতরে যাচ্ছে এতে দোকানের মালামাল নষ্ট হচ্ছে। এক পশে একটি টিউবয়েল বসিয়েছে তার ফ্লোর পাকা করেনি ফলে স্যাঁতসেতে হয়ে গেছে। পানিও পান করা যায় না, এখানের পানি পান করে অনেকেই পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে। কর্তৃপক্ষের নিকট আবেদন যাতে অতিদ্রুত এ বাজার উন্নয়নের কাজ শেষ হয়, যাতে জনগূর্ভোগের লাঘব ঘটে।

এবিষয়ে দীর্ঘা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন দেউড়ী বলেন, আমরা পরিষদ থেকে বাজারের ভিতরের রাস্তায় ইট সলিং করেছিলাম, প্রায় ১ বছর হয়েছে সেই রাস্তার ইট তুলে ফেলে রাখছে, মানুষের উপকারের বদলে ভোগান্তি হচ্ছে। কোন কাজই করছে না শুধু একটি ডিপ টিউবয়েল স্থাপন করেছে তার কাজও অসমাপ্ত রয়েছে। অতিদ্রুত এ বাজার উন্নয়ের কাজ শেষ করা দরকার। বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা দিলিপ কুমার জানান, জাহিদুল ইসলাম নামের এক ঠিকাদার এ কাজটি শুরু করে ফেলে রাখছে।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আবু হাসান খান বলেন, এই জাহিদুল ইসলাম নাজিরপুরের উন্নয়নের ১২ টা বাজিয়ে দিয়েছে, প্রায় কাজেরই বিল নিয়েছে,কাজ করেনি, এরা দেশের শত্রু,জণগনের শত্রু জাতির শত্রু,এদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করছি,এবং ভবিষ্যতে এরা যেন নতুন কোন কাজে অংশগ্রহন করতে না পারে, এদের লাইসেন্স বাতিল করার জোড় দাবী জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার দীর্ঘা বাজার উন্নয়ন কাজের বিল পরিশোধ করেছেন।

এবিষ‌য়ে ঠিকাদার জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম‌কে ক‌য়েকবার ফো‌নে ও ক্ষুদে বার্তা মাধ্যমে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লে কোন উত্তর পাওয়া যায় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/