• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে জেলায় আজ তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলার কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে অনুষ্ঠিত তারুণ্য উৎসবের বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা,রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী- বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারুণ্য উৎসবে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে তারুণ্য উৎসবের র‌্যালিতে অংশ নেয়।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/