বাংলার দূত প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে জেলায় আজ তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলার কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে অনুষ্ঠিত তারুণ্য উৎসবের বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আছমা,রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী- বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারুণ্য উৎসবে স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে তারুণ্য উৎসবের র্যালিতে অংশ নেয়।
বাংলার দূত/এআর
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.