• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

 

ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্ধি ইউনিয়নের মিয়াকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা বেগম এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ।
এলাকাবাসীর দাবি গত ১ জানুয়ারি ২০২৫ এ স্কুলে বই বিতরণ করার সময় স্বৈরাচার শেখ হাসিনার ছবিসহ ব্যানার ব্যবহার করে বই বিতরণ করেন। এছাড়াও বাচ্চাদের দিয়ে ক্লাস রুম এবং টয়লেট ও স্কুল মাঠ পরিষ্কার করার অভিযোগ আছে তার বিরুদ্ধে । এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানে সরজমিন তদন্তে গেলে দেখা যায় বাচ্চাদের দিয়ে ক্লাসরুম পরিষ্কার, টয়লেট ও স্কুলের মাঠ পরিষ্কার করানো হচ্ছে। এ সময় বাচ্চাদের কাছে জানতে চাইলে বাচ্চারা বলে, ঠিকমতো ক্লাস হয় না। স্কুলে আসলে শুধু কাজ করায়। এছাড়াও স্কুলে খোঁজখবর নিয়ে জানা যায় ২০২৩ সালে ক্ষুদ্র মেরামতের কাজে ইস্কুলে একটি বাজেট আসে ওইখানেও প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা বেগম এর দুর্নীতির অভিযোগ উঠে আসে।

এসব তথ্যের ভিত্তিতে প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা বেগম এর কাছে জানতে চাইলে প্রথমে উনি কথা বলতে চাননি পরবর্তীতে সবকিছু অস্বীকার করেন।
বাথরুমে গিয়ে বাচ্চাদের বাথরুম পরিষ্কার করতে দেখা যায়। এ সময়ে বাচ্চাদের কাছে শুনলে বাচ্চারা বলেন। ম্যাডাম আমাদেরকে পরিষ্কার করতে বলেন। না করলে মারার ভয় দেখায়। বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলে বাচ্চারা আরো বলেন ১ তারিখে বই বিতরণ করার সময় স্বৈরাচার খুনি হাসিনার ব্যানার ব্যবহার করে বই দেয়।
এসব সকল তথ্যই অভিযুক্ত শিক্ষিকা অস্বীকার করেন। ছাড়াও তার বিরুদ্ধে প্রায়ই দেরি করে স্কুলে আসার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/