• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

উল্লাপাড়া উপজেলার দুই কৃষক হত্যা ৪ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন!

মোঃ আলামিন সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ১২৮ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলামকে হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদন্ড ও ৮ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 

আজ রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, মো. কাওসার আলী, মো. মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মো. মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন, আব্দুল আওয়াল।

 

 

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের কৃষক সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ অন্যরা বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামিরা লাঠি, সোটা, দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে এসে তাদের উপর হামলা চালায়। হামলায় মকবুল হোসেন, আবুল কালাম, সাইফুল ইসলাম, সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে।

 

 

 

এ সময় আসামিরা ও তাদের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। পরে আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়।

 

 

এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

 

 

মামলা চলাকালে ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ মামলার ৪ আসামিকে মৃত্যুদন্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৯ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/