• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশের অভিযানে মাদক উদ্ধার 

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ২২৫ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

 

 

কালিগঞ্জ থানার পুলিশ জানান দিচ্ছেন তারা মাদকের বিরুদ্ধে বিশাল এক অভিযান পরিচালনা করে সফল হয়েছেন এবং ফেন্সিডিল উদ্ধার করেছেন। এই উদ্ধার অভিযান কে কেন্দ্র করে স্বয়ং থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার মিডিয়াতে বক্তব্যও দিয়েছেন। কিন্তু বাস্তবিক উদ্ধার অভিযানের অন্তরালে রয়েছে ভিন্ন ঘটনা। শুক্রবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘোষ নগর গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে মিন্টু হোসেন (৪০) মোটর সাইকেলে করে ফেন্সিডিল নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। আসার পথে লাউতলা নামক স্থানে একটি ইজিবাইকের সাথে মিন্টুর মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

 

এ সময় তিনি মোটর সাইকেল থেকে পড়ে আহত হন। আর মোটর সাইকেলের উপর রাইচ কুকারের মধ্যে থাকা ফেন্সিডিল গুলা রাস্তার উপরে ছিটিয়ে পড়ে । সে সময় স্থানীয় জনগন পুলিশ কে খবর দিলে পুলিশ এসে আহত মাদক ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন এবং রাস্তায় পড়ে থাকা ফেন্সিডিলগুলো থানায় নিয়ে আসেন। পরে অবশ্য পুলিশ ওই মোটর সাইকেলের বিশেষ স্থান থেকে আরো বেশকিছু ফেন্সিডিলসহ মোট ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এটা ছিল মাদকের বিরুদ্ধে পুলিশের এক বিশাল অভিযান! তাহলে এই মিষ্টি মুচকি হাসি বুঝি পুলিশের বহু কষ্টের মাদক অভিযানের অংশ বিশেষের সফলতার হাসি।

 

সূত্রে জানা গেছে , গত ১৮.১১.২০২৪ ইং তারিখে শহিদুল ইসলাম হাওলাদার ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর কালীগঞ্জ উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা সহ নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ড বেড়ে আইন শৃংখলা পরিস্থিত চরম অবনতি ঘটেছে। এ নিয়ে আইন শৃংখলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশও করা হয়। ওসি হাওলাদার সাহেব যোগদানের পর তেমন কোন মাদক উদ্ধার করতে না পারলেও জেলা গোয়েন্দা পুলিশ, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ থেকে মাদকদ্রবের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছেন।

 

সর্বশেষ গত শুক্রবার (৩ জানুয়ায়ি’২০২৫) দুপুরে রাস্তায় পড়ে পাওয়া ফেন্সিডিল গুলো কুড়িয়ে কালীগঞ্জ থানা পুলিশ বিশাল এক মাদকের সফল অভিযান চালিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/