• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ২২৪ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

 

গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের বেতাই গ্রামের দক্ষিন মাঠে। ২ জানুয়ারি ২০২৫ ইং তারিখের বৃহঃপতিবার এ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে, যা গ্রামবাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য তিনটি স্তরের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্থান অধিকারীকে প্রদান করা হবে একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন একটি ছাগল এবং তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে একটি বাইসাইকেল। স্থানীয় জনগন বলেছেন, গত বিশবছর থেকে এই মাঠে ঐতিহ্যেবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।

 

প্রতিযোগিতা দেখতে দর্শকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। স্থানীয় গ্রাম্য ঐতিহ্যকে সুরক্ষিত রাখার জন্য এটি একটি বড় ধরনের উদ্যোগ বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এই খেলাকে কেন্দ্র করেই মাঠের পাশেই বসেছিলেন এক বিশাল মেলা। যেখানে ছিলো বিভিন্ন ধরনের খাবারের দোকান ও বিনোদন মুলক কিছু ছোটদের খেলার আইটেম। এ ধরনের আঞ্চলিক প্রতিযোগিতা শুধু খেলাধুলার প্রতি আগ্রহই বাড়ায় না, পাশাপাশি এলাকার সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও ভালোবাসাও সৃষ্টি করে।

 

এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ এম এ মজিদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহিদুজ্জামান মনা সহ গন্যমান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/