• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত: চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

Reporter Name / ২৪৫ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতি স্থগিত করায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আজ পণ্য খালাস শুরু হয়েছে।

চাঁদপুরে মেঘনা নদীতে লাইটার জাহাজে সাতজনকে খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গত বৃহস্পতিবার থেকে চলমান কর্মবিরতি শনিবার রাতে স্থগিত হয়েছে। তাই আজ রোববার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম শুরু হয়।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে কর্মবিরতি স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নবী আলম।

তিনি জানান, শ্রমিকনেতাদের সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আবারও আলোচনায় বসবেন উভয় পক্ষ। দেশের বৃহত্তর স্বার্থে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। কর্মসূচি প্রত্যাহারের পর আজ সকাল থেকে চট্টগ্রাম নগরের মাঝির ঘাট, বাংলাবাজার ও সদরঘাট এলাকায় ১৬টি বেসরকারি ঘাটে লাইটার জাহাজ শ্রমিকরা কাজে যোগ দেন। এতে বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা।

ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং-আইভোয়াকের সহসভাপতি ও মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে সংকটের সুরাহা হলো। শ্রমিক নেতাদের সাথে আলোচনা শুরু করতে বিলম্ব হলে দেশ আরো ক্ষতির মুখে পড়ত।

সাত খুনের ঘটনার পরপরই প্রশাসনের কাছে চার দফা দাবিতে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল নৌযান শ্রমিক ফেডারেশন। সাত খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার, নৌ-পথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবী তোলে নৌযান শ্রমিকরা।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/