• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে দাদন ব্যবসায়ী কর্তৃক লাঞ্চিত হয়ে মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক আত্মহত্যার প্ররোচনাকারীর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

বিরলে দাদন ব্যবসায়ী কর্তৃক লাঞ্চিত হয়ে মাধ্যমিক স্কুলের এক সহকারি শিক্ষক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বহবলদীঘি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলিমুল ইসলাম গত ৪ ডিসেম্বর শয়ন ঘরের বর্গার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

শিক্ষক আমিনুল ইসলাম একজন ভদ্র নম্র প্রকৃতির লোক ছিলেন। তাঁর এ অকাল মৃত্যু সহকর্মীবৃন্দ সহ এলাকার কেউ মেনে নিতে পারছে না। তাঁর সহকর্মীরা এবং এলাকার অনেকে শিক্ষক আলিমুল ইসলামের ৪ ডিসেম্বর-২০২৪ এ অকাল মৃত্যুর কারণ খুঁজতে শুরু করে জানতে পারেন, বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের দাদন ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা নিয়েছিলেন আলিমুল। মাসিক ১০ হাজার টাকা দাদন বাবদ দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ পরিশোধ করে আসছিলেন শিক্ষক আলিমুল। কিন্তু ২ ছেলের লেখাপড়ার খরচসহ অভাবের তাড়নায় গত কয়েক মাস যাবৎ দাদনের টাকা দিতে না পারায় ফারুক হোসেন কর্তৃক পথিমধ্যে শিক্ষক আলিমুল ইসলামকে আটক করে শারীরিকভাবে লাঞ্চিত করা হলে ক্ষোভে লজ্জায় আলিমুল ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হয়। মৃত্যুর দিনেও আলিমুল ইসলামের মুঠোফোনে ফোন দিয়ে দাদন ব্যবসায়ী হুমকী প্রদান করে। এসকল বিষয় পরিবারের জানতে খানিকটা সময় লাগে। আলিমুল ইসলামের দাফন কাফনের পরে হলেও প্রকৃত সত্যটা পরিবারের নিকট চলে আসে এবং জানতে পারে সহকর্মীরাও।

তাই মঙ্গলবার দুপুরে বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটসহ বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্যজোট নেতৃবৃন্দ মরহুম শিক্ষক আলিমুল ইসলামকে লাঞ্চনাকারী দাদন ব্যবসায়ী ফারুক হোসেন এর বিচারের দাবিতে উপজেলার বিজোড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাড়ীতে ছুটে যান এবং প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিরল উপজেলা শাখার আহ্বায়ক আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বিরল উপজেলার শাখার আহ্বায়ক জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্য সচিব এনায়েতুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান শামীম, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক/অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল, বহবলদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরকার প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় মরহুম শিক্ষক আলিমুল ইসলাম এর সহধর্মীনি, ২ ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শিক্ষক নেতৃবৃন্দ ৭২ ঘন্টার মধ্যে দাদন ব্যবসায়ী ফারুক আত্মসমর্পন না করলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/