• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ  / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে জুতার ভেতরে

রাখা ৩৩৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোরছালিনকে (২১) গ্রেপ্তার

করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুর

গ্রামের ফরজেন আলীর ছেলে। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার

দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে

বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ

হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গভীর রাতে

ওই রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ অভিযানে বিশেষ কৌশলে চামড়ার জুতার

ভেতরে লুকিয়ে রাখা উল্লেখিত হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার

আনুমানিক মূল্য ৩০/৪০ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে নগদ ৩৮০ টাকা ও

১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত

ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/