• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুমিল্লায় বিগত দিনে নির্যাতিত ৭জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা

শাহাদাত কামাল শাকিল / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 

কুমিল্লায় সাংবাদিকতা পেশায় দ্বায়িত্ব পালনকালে ও সংবাদপ্রকাশের জেরে সন্ত্রাসীদের হামলা ও নির্যাতিত হওয়ায় ৭জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ ডিসেম্বর২০২৪ বৃহষ্পতিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন কনক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লোবাল টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফউদ্দিন রনি, দৈনিক পূর্বাশা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ সহিদ উল্লাহ, দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার নির্বাহী সদস্য ডাঃ আবদুল আউয়াল সরকার। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ থেকে গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে শহীদ ও বৈষম্য বিরোধী ২০২৪ এর জুলাই আগষ্ট গণ অভ্যূত্থানে শহীদ ও নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়। নির্যাতিত সাংবাদিক হিসেবে এ বছর যারা সম্মাননা পেলেন তারা হলেন,কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক,যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, মানব কণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক পূর্বাশার ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও একাত্তর টিভির কুমিল্লা ক্যামেরা পার্সন সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ ও সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে লিখনী ও সাংবাদিকতা করলে হামলা মামলা আসবেই। তবে সে ক্ষেত্রে সাংবাদিকগণ একতা ও ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের ওপর হামলা কমে যাবে। বিগত সরকারের আমলে বহু সাংবাদিক হামলা মামলার ভয়ে অনেকেই সত্য সংবাদ প্রকাশ করতে পারতোনা। সাংবাদিকরা চুপ থাকলে সমাজে অনাচার ও দূর্নীতি র প্রসার ঘটবে। স্বাধীন সাংবাদিকতা সমাজকে সুপথে ও দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। নির্যাতিত সাত জন সাংবাদিককে ফুলের মালা পড়িয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্মননা প্রদান করেন সিনিয়র সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/