টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সমাবেশ চলাকালে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকর্মী আহত হওয়ায় ৩১ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল তালত্বলা চত্বরে উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে আহত হন সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য নাঈম শিকদার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রায় শেষ ভাগে পোস্ট অফিসের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল তালত্বলা চত্বরে আসার পথে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে নাঈম শিকদার গুরুতর আহত হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ভুক্তভোগীর দাবি,তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে।এ ঘটনায় সখীপুর থানায় এজাহারভুক্ত মামলায় ৩১জনসহ অজ্ঞাত আসামি করা হয়েছে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন,আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আসামি গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
https://slotbet.online/