• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কমল গ্রেফতার

মোঃইয়াছিন আলী সিরাজগঞ্জ / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কেজি
গাঁজাসহ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কমলকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব -১২
সদস্যরা। সে নারায়ণগঞ্জের সিদ্দীরগঞ্জ উপজেলার সানারপাড় গ্রামের মৃত নূর হোসেনের
ছেলে। র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের
ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থ্ধসঢ়;ায়ী চেকপোস্ট
বসানো হয়। এ চেকপোস্ট চলাকালে আসামি তার প্রাইভেটকার নিয়ে পালিয়ে
যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি উল্লেখিত এলাকায় প্রবেশ করে এবং
সেখানে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার
করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা
হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক
মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে
প্রাইভেটকার ভর্তি ১০৫ কেজি গাঁজার চালান উদ্ধারসহ ওই মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করায় র‌্যাব সদস্যরা এলাকায় প্রশংসিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/