• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

Reporter Name / ২১৩ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের সুবিধার্থে একের পর এক নতুন নতুন সুবিধা নিয়ে হাজির হয় প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার বড় রকমের সুবিধা নিয়ে আসছে মেটা।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন থেকে জানা গেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিকানাধীন মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা সারা বিশ্বজুড়ে বিস্তৃত একটি সাবসিয়া কেবল নির্মাণের পরিকল্পনা করছে। বিশ্বজুড়ে ডেটা ট্রাফিকের বিস্তার বাড়ানোর জন্য সমুদ্রে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্যাবল স্থাপন করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেটা একটি ফাইবার-অপটিক কেবল স্থাপন করতে যাচ্ছে যার দৈর্ঘ্য হবে ৪০ হাজার কিলোমিটারের বেশি। প্রাথমিক পর্যায়ে প্রকল্পটির জন্য প্রায় ২ বিলিয়ন বিনিয়োগ করা হবে। তবে কাজ সম্পন্ন হলে এর চূড়ান্ত খরচ প্রায় ১০ বিলিয়নে পৌঁছাতে পারে। তবে মেটার মতো একটি বড় কোম্পানির জন্য এটি খুব বেশি খরচ নয়।

প্রতিবেদন অনুসারে, প্রকল্পের পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। তবে বাজেট নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রকল্পের রুট, ধারণক্ষমতা এবং এর পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য ২০২৫ সালের শুরুর দিকে প্রকাশ করবে মেটা।

এতে আরও উল্লেখ করা হয়, কেবলটি পুরোপুরি কার্যকর হতে কয়েক বছর সময় লাগতে পারে। সাবমেরিন কেবল শিল্পের বিশ্লেষক রানলফ স্কারবরো জানিয়েছেন, বর্তমানে কেবল জাহাজগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং কয়েক বছরের জন্য আগাম কন্ট্রাক করা রয়েছে।

যদি এই প্রকল্প সফল হয় তবে এটি মেটাকে বিশ্বব্যাপী ডেটা প্রেরণ এবং গ্রহণের জন্য একটি নির্ধারিত রুট দেবে।

ধারণা করা হচ্ছে, কেবলটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু হয়ে ভারতের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে শেষ হবে।

উল্লেখ্য, মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। এই প্ল্যাফর্মে রয়েছে কয়েকশে কোটি ব্যবহারকারী। প্রায় সববয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও, টেক্স কনটেন্ট স্ট্যাটাস পোস্ট দেন বহু মানুষ।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/