• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : তারেক রহমান

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত  প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ- সেই গণতন্ত্র, যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আস্থা ও আদর্শকে ধারণ করে’। রোববার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন। আর এর মাধ্যমেই আমরা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই। গড়তে চাই অংশগ্রহণমূলক, সহনশীল এবং আইনের ওপর ভিত্তি করে একটি সমাজ। ’

তারেক রহমান বলেন, ‘সত্যের সৌন্দর্য হলো- অপপ্রচার এবং ষড়যন্ত্রের ওপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। তা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে, অবশেষে ন্যায়বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে। ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করি- যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও জীবন ও কোনো পরিবার ধ্বংস হবে না।’
বাংলারদূত /এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/