• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

তরুণ দল নিয়েও দাপুটে জয় পাকিস্তানের

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে তারুণ্যকে প্রাধান্য দেয়া হয়েছিল। প্রথম ম্যাচেই নির্বাচকদের সে আস্থার প্রতিদান দিয়েছেন উসমান-সুফিয়ানরা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের ৫৭ রানে হারিয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে সময়ের দাবি মিটিয়ে ব্যাট চালান পাকিস্তানি ব্যাটাররা। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান করে আসে দুই ব্যাটার উসমান খান এবং তৈয়ব তাহিরের ব্যাটে। ৩০ বলে দুটি করে চার-ছক্কায় ইনিংস সাজান উসমান।

অন্যদিকে ২৫ বলে ৪ চার এবং ১ ছক্কায় ২৯ রান করে অপরাজিত থাকেন তাহির। এর সঙ্গে ইরফান খান (২৭*) এবং সাইম আইয়ুবের (২৪) ছোট দুটি ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান পর্যন্ত পৌঁছায় পাকিস্তান।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই কক্ষপথে ছিল না জিম্বাবুয়ে। ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্কেই পৌঁছাতে পেরেছেন কেবল অধিনায়ক সিকান্দার রাজা (৩৯) এবং ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৩৩)।

এমন ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে ১০৮ রান অলআউট হয়ে যায় তারা।

পাকিস্তানের পক্ষে ২০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার সুফিয়ান মুকিম।

আগামী ৩ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/