• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

পিরোজপুরের নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) ও তাঁর সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বিক্রির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ দুজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে তাঁদের আদালতে নেওয়া হয়েছে।

রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। এ ছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে।

রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, শুক্রবার বিকেলে কামারকাঠিতে ইয়াবা বিক্রি করছিলেন তাঁরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতেনাতে আটক করা হয়।

ওসি বলেন, দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। থানায় তাঁদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাঁদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকালে তাঁদের পিরোজপুর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/