• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা ডাকায় উত্তেজনা বিরাজ করায় উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সোনাহাট স্থল বন্দর এলাকায় বিএনপির দুগ্রুপ সভা-সমাবেশ আহ্বান করায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় ও আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ সময় সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন করা যাবে না। এ ছাড়া যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/