• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রেকর্ড গড়ে আরেকটি পুরস্কার জিতলেন ইয়ামাল

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলারদূত ক্রীড়া ডেস্ক : রেকর্ড গড়ে আরেকটি পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৭ বছর চার মাস বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখালেন ইয়ামাল। এর মধ্য দিয়ে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড এখন বার্সেলোনার এই তরুণ ফুটবলারের।

মূলত, এই পুরস্কারটি ২১ বছরের কমবয়সী ফুটবলারদের দেয়া হয়ে থাকে। জুরিদের দেয়া ভোটে মোট ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা।

ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টে জানায়, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। জুরিদের বেশির ভাগ ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন তিনি।

পুরস্কারজয়ী নির্বাচনে প্রত্যেক জুরি ভোট দেন পাঁচজন খেলোয়াড়কে। এর মধ্যে এক নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ১০ পয়েন্ট, দুই নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ৭ পয়েন্ট, এবং তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ ও পঞ্চমজন ১ পয়েন্ট পেয়ে থাকেন।

বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে ইয়ামাল ‘গোল্ডেন বয়’ জিতেছেন। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।

পুরস্কারটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মানের। একটা স্বপ্ন, আমি খুব খুশি। টাট্টোস্পোর্ট ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।’

২০০৩ সালে পুরস্কারটি দেয়া শুরু করে টাট্টোস্পোর্ট। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়।’ আর বার্সেলোনার চতুর্থ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ইয়ামাল। মেসি ও ইয়ামাল ছাড়াও এই পুরস্কার জেতেন গাভি ও পেদ্রি।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/