• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিএনপি সংখ্যালঘুদের রক্ষা করে -ইকবাল হাসান মাহমুদ টুকু

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ  / ২৭৯ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান

মাহমুদ টুকু বলেছেন, শহীদ জিয়াউর রহমান গণমানুষের দল হিসাবে বিএনপিকে

রেখে গেছেন। বিএনপি সবসময় দেশের সংখ্যা লঘুদের রক্ষা করে। আওয়ামীলীগের

কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বুধবার

বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি

হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগের লোক

সারাদেশে ছড়িয়ে গেছে। তারা সারা জীবন রাজনীতি করেও আমাদের আর অধিকার

হরণ করতে পারবে না। হাসিনা সরকার যত নির্যাতন করেছে আমাদের তত কর্মী

বেড়েছে। মনে করেছিলাম আর নতুন কর্মী আসবে না। এখন কর্মী দিয়ে দেশ ভরে

গেছে। বিএনপি জনগনকে নিয়েই ক্ষমতায় আসবে। জনগণের টাকা শেখ

হাসিনার সরকার লুটপাট করে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি হাসিনা ভরতে

বসে যড়যন্ত্র করে চলেছে। এ জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল

ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির

সভাপতি সাবেক রুমানা মাহমুদ, সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, জেলা

বিএনপ্#ি৩৯;র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক

মির্জা মোস্তফা জামান, বিএনপি নেতা মতিয়ার রহমান সরকার, স.ম আফসার

আলী, হাতেম আলী সুজন, তপন কুমার গোস্বামী, দুলাল হোসেন খান, আমিনুর

রহমান টুটুল, আব্দুল আলীম সরকার প্রমুখ। এ জনসভায় বিএনপি ও তার অঙ্গ

সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/