• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

 

 

তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার-তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয়তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধ করেন। সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। এসময় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মেলায় মোট ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। ২ দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/