• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ১ আহত ৪

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

পিরোজপুরে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামে এক নারী নিহত ও ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর)সকালে সদর উপজেলার রানিপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি আক্তার কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী।

আহতরা হলেন- ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম (৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০) উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা। তারা বাগেরহাটের বাধাল বাজার এলাকায় মৃত স্বজনের বাড়িতে গিয়েছিলেন।

আহতদের জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে আখি আক্তারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামকস্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশের ওসি মো. সোবহান হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। বরিশালে নেওয়ার পথে আখি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/