• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলের ০৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মানিরুল ইসলাম মানিক এর শোডাউন অনুষ্ঠিত বোকাইনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী সাদ্দাম হোসেনের গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি

সখীপুরে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

মোর্শেদ খান: স্টাফ রিপোর্টার  / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

 

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর)উপজেলার দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে।নিহত নুরুল ইসলাম (৫৫) বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের ৫নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে। সখীপুর থানার উপ-পরিদর্শক আ. আজিজুল হক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহতের মেয়ে নিপা আক্তারের দাবি,তার বাবা অপমান সইতে না পেরে রান্না ঘরের আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করেছে।নিপা আরও জানান, গত কয়েক মাস যাবত শিক্ষক ও স্থানীয় কয়েকজন আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টাকা দাবি করছিল।কিন্তু আমার বাবা অস্বীকৃতি জানালে,তারা জানায় বাবাকে স্কুলে নানাভাবে হেনস্থা করা হবে।আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য :গত ২৭আগষ্ট ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিভাবক – শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও মানববন্ধন করে।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন জানান,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/