• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ১৬৪ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

চৌরঙ্গী যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্ণামেন্টে ৮ টি দলের মধ্যকার খেলায় চুড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাসুদেবপুর সূর্যমূখী সংঘ।
শুক্রবার বিকেলে খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ (কালু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বুলু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, সহসভাপতি ইস্কান্দার হাসান, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, বিরল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রুহুল আমিন, টুর্ণামেন্ট এর আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজামুল ইসলাম, সদস্য সচিব নুর ইসলাম, কোষাধ্যক্ষ নাসির ইসলাম, সদস্য রিপন ইসলাম, কাজল, সুমন, লাতিফুর, রাজু, রায়াহান।
টুর্ণামেন্টে রাণীগঞ্জ বাজার ফুটবল একাডেমীকে ০-১ গোলের ব্যবধানে বাসুদেবপুর সূর্যমুখী সংঘ পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। শেষে প্রধান অতিথি টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। খেলা পরিচালনা করেন উত্তরবঙ্গের স্বনামধন্য রেফারী মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আ ন ম বজলুর রশীদ কালু বলেন, মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) একজন সমাজসেবী মানুষ ছিলেন। তিনি জীবদ্দশায় সমাজের উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। সমাজের জন্য মঙ্গলজনক কাজে অংশগ্রহনের জন্য তিনি সকলকে পথ দেখাতেন। আমরা মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) এর আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরো বলেন, আমরা খেলা সকলে উপভোগ করেছি। খেলায় এত টান টান উত্তেজনা ছিল যে, কখন যে কোনদিকে গোল হয়! এই গোল হতে চাচ্ছে আবার হচ্ছে না। তারপরও দুই দলকে ধন্যবাদ এমন একটি মনমুগ্ধকর খেলা উপহার দেয়ার জন্য। ধারাভাষ্যকার এর উপস্থাপনা খুবই প্রাণবন্ত ছিল। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে টুর্ণামেন্টের সফল পরিসমাপ্তির জন্য। আমাদের এই টুর্ণামেন্ট থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে খেলাধূলার ক্রমবিকাশে যে যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা খেলাধূলায় আমাদের যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে সমাজের অনৈতিক কাজগুলো কমে আসবে বলে আমি মনে করি। আর সমাজের অনৈতিক কাজগুলো কমে গেলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর আগামী উপহার দিতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/