• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদা না দেওয়ায় প্রবাসী পরিবারের উপর হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি / ১৬৯ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

কুমিল্লা সদর দক্ষিণে ৫ লাখ টাকা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে ও পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের । উদ্ধার করে। এ ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা । বিজ্ঞ আদালতে হামলাকারীদের বিরুদ্ধে । মামলা করেন সুয়াগাজী দড়িবটগ্রাম । এলাকার সৌদি প্রবাসী শিপনের স্ত্রী লাকী
বেগম (৩৫)। জানা যায়, গত ২৯ শে মে বিকেলে প্রবাসী শিপনের নতুন ঘর নির্মাণ কাজের সময় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে রিপন হোসেন (৪৫)। টাকা দিতে অস্বীকার জানালে রিপনের নেতৃত্বে ও রেহেনা বেগমের ছত্র ছায়ায় রত্না বেগম, রিমি, হিমি, কাইছারসহ তাদের বাড়ির কাজ বন্ধ করে দিয়ে প্রবাসী পরিবারের
উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় হামলা চালিয়ে ১ ভরি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ভূক্তভোগী পরিবার ৯৯৯ এ
কল দিলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় লাকী বেগমকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
ভুক্তভোগী লাকী বেগম বলেন, আমার স্বামী দীর্ঘ ১৮ বছরের বেশি প্রবাস জীবন যাপন করে যাচ্ছে। ওনার স্বল্প আয়ের টাকায় আমার মেয়েদের নিয়ে জীবন যাপন করে যাচ্ছি। এখন তাদের থাকার মত একটি জায়গা প্রয়োজন মনে করে এই ঘরের কাজ চলাকালীন রিপন ৫ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে সে আমাকে ও আমার মেয়েদের উপর হামলা করে। এখন আমি ও আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/