• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর ৬০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শাহাদাত কামাল শাকিল / ১৮৭ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

শাহাদাত কামাল শাকিল :

“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন ” এ প্রতিপাদ্যকে নিয়ে গতকাল সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামে “জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ” এর ৬০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর ২৪) বিকালে সমিতির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম। প্রধান অতিথির বক্তব্যে তিনি সমিতির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এ সমিতির সফলতা কামনা করেন। এ সমিতির মাধ্যমে সদস্যদের আর্থিক সচ্ছলতা সহ সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ খলিলুর রহমান খোকন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সদর দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মোসাম্মৎ শাহানা আক্তার,এ সময় তিনি তার দুই বছরের কার্যকালে এ সমিতির বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ না পাওয়ায় এ সমিতির সাবেক ও বর্তমান কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং এ সমিতি একদিন সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্য পর্যন্ত মৃত্যুবরন কারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে শিশুদের মাঝে মেধাবিকাশের লক্ষ্যে কবিতা আবৃত্তি, গজল প্রতিযোগিতা,ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও সমিতির সদস্যদের মাঝে লটারীর মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/