• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সন্ত্রাসী শামীমকে গ্রেফতার করতে জেএসএনপিএফের আল্টিমেটাম

শাহাদাত কামাল শাকিল / ১৯১ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

শাহাদাত কামাল শাকিল :

কুমিল্লার বুড়িচং এলাকায় দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন (জেএসএনপিএফ) এর সদস্য সাংবাদিক শরীফ সুমনের ওপর সদ্য নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা শামীম হোসেন কর্তৃক অতর্কিত হামলার ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের চেয়ারম্যান এম শাহিন আলম ও মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে স্থানীয় প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারী সন্ত্রাসী স্থানীয় উপজেলা ছাত্রলীগের রাজনীতি করতো। শনিবার দুপুরে সাংবাদিক সুমন তার বিশেষ কাজে উপজেলা সদর এলাকায় গেলে কোন উপযুক্ত কারণ ছাড়াই ওই সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় তার ওপর। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে ওই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা মেডিকেল হাসপাটালে নিয়ে যাওয়া হয়। এমন নেক্কারজনক ঘটনায় জেএসএনপিএফ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী শামীমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/