• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউলসহ ৪০ জনের নামে বিস্ফোরক মামলা

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

 

 

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তাঁর দুই ভাইসহ ৪০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বুধবার (২৩ অস্টোবর) রাতে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন–সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (৪৪), উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮), যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।

মামলার এজাহারে জানা গেছে, ২০২২ সালের ৯ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সভা শেষে নেতা কর্মীরা চলে যায়। বিকেল অনুমান ৬টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ ম রেজাউল করিমের হুকুমে ২, ৪, ৫, ৩৯ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা রামদা, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে বিএনপির অফিসে হামলা করে। আসামিরা অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করে ক্ষতিসাধন ও মালামাল লুট করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/