• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঘূর্ণিঝড় দানার পিরোজপুরে প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পিরোজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র বাতাস। বুধবার রাত ১২টা থেকেই আকাশ মেঘলা ও বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। ঘূর্ণিঝড় দানার প্রভাব মোকাবিলায় প্রস্তুত করা হয়েয়ে ৫৬১টি আশ্রয়কেন্দ্র।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে জেলার কচাঁ, সন্ধ্যা ও পোনা নদীর পানি আগের তুলনায় ৩ থেকে ৪ ফিট বৃদ্ধি পেয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে জেলার মানুষ আজ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। জেলার খেটে খাওয়া মানুষগুলো ঘরে বসে অলস সময় কাটাচ্ছে। পাশাপাশি জনমনে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে।

অপরদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দুর্যোগকালীর সময় দুর্যোগকবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টারসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় দানার ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এবং দুর্যোগকালীন সময়ে করণীয় নির্ধারণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা সহ সভায় জেলা পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, দুর্যোগের সময় দুর্যোগ কবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার ৫০০ জন আশ্রয় নিতে পারবেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষসহ প্রতিটি উপজেলায় একটি টিম করা হয়েছে। প্রস্তত রয়েছে ৬৫টি মেডিকেল টিম। ঘূর্ণিঝড় মোকাবিলায় রেড ক্রিসেন্টের ২৫০ স্বেচ্ছাসেবক ও দুই হাজার ৪২০ জন সিপিপি সদস্যও প্রস্তত আছেন। এছাড়াও দুর্যোগ কবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, চাল ও শিশু খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/