• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত বন্দরের আবুল হাসান স্বজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উক্তলন

মোঃ আবুল বাসার সাইফুল , স্টাফ রিপোটার  / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

 

 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ্জামানের উপস্থিতিতে মরদেহ তোলা হয়।

গত ৫ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় বন্দর কুশিয়ারা গ্রামের জাকির মিয়ার ছোট ছেলে স্বজন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে প্রায় সাড়ে ৫ ঘণ্টার অপারেশনের পর পেট থেকে বের করা হয় গুলি। ৬ আগস্ট সন্ধ্যায় আইসিইউতে মারা যায় স্বজন। দাফনের প্রায় ২ মাস ১৬ দিন পর ময়নাতদন্তের জন্য নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

 

নিহতে স্বজনের ভাই অনিক গনমাধ্যমকে বলেন ‘আমার ভাই মৃত্যুর ঘটনায় গত ১৮ আগস্ট রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করি। সেই মামলায় তদন্তের জন্য আজকে স্বজনের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা আবুল হাসান স্বজনসহ নারায়ণগঞ্জের যত শহীদ হয়েছে এই আন্দোলনে, তাদের ন্যায় বিচার নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বহু চিহ্নিত হত্যাকারী এখনও গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের অন্যতম লড়াই।’

 

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, ‘মামলার তদন্তের জন্য আজকে (বুধবার) লাশটি উত্তোলন করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/