• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ২০৭ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

বিরলের ধর্মপুর (টিকরী পাড়া) নতুন জামে মসজিদ নির্মাণ কল্পে দিনের বেলায় ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ধর্মপুর (টিকরী পাড়া) ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি জেলা বিএনপি’র সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট (আমেরিকা) বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মোজাহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত মুফাচ্ছিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা-কুষ্টিয়া।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মোঃ আব্দুর রশিদ। সহ-সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ উসমান গণি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ৮নং ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, বিএনপি নেতা মোঃ আব্দুল মজিদ (ডেকোরেশন), মোঃ মোমিনুর ইসলাম (মোমিন), মোঃ মানিরুল ইসলাম (মানিক), মোঃ আব্দুল মান্নান (মানা)।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন মাজলিসুল মুফাস্সেরীন সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আলীনূর হক, মুফাচ্ছিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এম.টি.আই.এস ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া মাওঃ মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওঃ মোঃ নূরুল ইসলাম-ধর্মপুরী।

মাহফিল পরিচালনা করেন ৮নং ধর্মপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ জুবায়ের রহমান সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/