• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

রশিদাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান (ফারুকের) বহিস্কারের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কিশোরগঞ্জ সদর উপজেলার

১নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারুক মিয়াকে প‍্যানেল চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

 

আজ বুধবার সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ টু ঢাকা মহাসড়কের পাশে ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি করেছে।

মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দাবী নব নির্বাচিত প‍্যানেল চেয়ারম্যান ফারুক মিয়ার বিরুদ্ধে ৩ টিরও অধিক মামলা বিচারাধীন রয়েছে। মামলাবাজ ও বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দেওয়া ব্যক্তি চেয়ারম্যান পদে থাকলে আরো অপরাধ বেড়ে যাবে বলে দাবী স্থানীয় এলাকাবাসী ও বক্তরা।

 

গত ৩০শে সেপ্টেম্বর রোজ সোমবার মো: ফারুক মিয়াকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছিল। অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম জুয়েল বিগত ২৭সেপ্টেম্বর তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে যাওয়ার পর তাহার অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের সার্বিক কাজকর্মে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিবে বলে তাকে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা নং-৩৩ উপধারা নং-০২ মোতাবেক প‍্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

 

মানববন্ধনে স্থানীয় মেম্বার জাহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শরিফ মিয়া, আলা উদ্দিন, মুখলেস মেম্বার, মহিলা মেম্বার স্বপ্না,বিলকিস আক্তার , রফিকুল ইসলাম,রবিন মিয়া, ফরিদ উদ্দিন প্রমুখ।

 

স্থানীয় মহিলা মেম্বার লিপি আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে হাজারো পুরুষ ও মহিলা নিয়ে মানববন্ধন কর্মসূচি শেষে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান করেন এবং স্থানীয় এলাকাবাসীর দাবী একটাই অবিলম্বে প‍্যানেল চেয়ারম্যান ফারুকের বহিষ্কার ও তার সদস‍্য পদ প্রত‍্যাহারের দাবী জানান। বক্তব‍্যে তারা জানান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প‍্যানেল চেয়ারম্যান ফারুককে বহিষ্কার করার জন‍্য স্মারকলিপি প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/