• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ নুর সাইদ ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি / ১৪১ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

নওগাঁর ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরের সমন্বয়ে সকাল ১০টায় একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, সেননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহান, ধামইরহাট মহিলা কলেজের সিনিয়র প্রভাষক এস সি আলবার্ট সরেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, ফার্সিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান তোতা প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন শিক্ষকদের বিভিন্ন মানবিক উদাহরণ তুলে ধরেন এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/