• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মুরাদনগরে আওয়ামী সন্ত্রাসী মোহাম্মদ খায়রুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে মানববন্ধন 

শাহাদাত কামাল শাকিল , কুমিল্লা প্রতিনিধি / ৩৫৭ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার মুরাদনগরে বিগত আওয়ামী সরকারের সন্ত্রাসী মোহাম্মদ খায়রুল ইসলাম মিনহাজের অত্যাচারে অতিষ্ট হয়ে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা।

গত শুক্রবার মুরাদনগরের মুগসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন মুগসাইর গ্রামের শতাধিক ভূক্তভোগী।

এই সময় ভূক্তভোগীরা মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন সরকার, বিএনপি নেতা মোঃ অলিউল্লাহ, প্রবাসী সফিউল বাশার, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল সরকার, আবদুল সাত্তার, আবদুল বাতেন, হালেমা বেগমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন, বিগত আওয়ামী সরকারের মন্ত্রী, আমলা ও পুলিশের বড় কর্মকর্তাদের সাথে সম্পর্ক থাকায় খায়রুল কিশোর গ্যাংসহ একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে। বিএনপি পন্থী বা তার মতের অমিল হলে এ বাহিনীর হামলার স্বীকার হতে হতো। খায়রুল পুলিশ দিয়ে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করত।গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর খায়রুল ইসলামের বড় ভাই আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম, মুগসাইর গ্রামের

বিএনপির নেতা দুলাল ও জামালের বাড়িঘর ভাঙচুর করে। এলাকার সূত্রে জানাযায় খায়রুলের অর্থযোগান দাতা ও সব অপকর্মের নায়ক তার বড় ভাই। ভূক্তভোগীরা সন্ত্রাসী খাইরুলকে গ্রেফতার করে আইনের আওতায় দাবী জানান প্রশাসনের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/