• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আইজিপি

আরিফুজ্জামান (সাগর) , সহ সম্পাদক / ২৭৬ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

 

আইজিপি আজ বৃহস্পতিবার সকালে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ট্যুরিস্ট পুলিশ আয়োজিত ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন ট্যুরিজম: রেসপনসিবিলিটি অব পুলিশ’ (Environmental Sustainability in Tourism Responsibility of police) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি জনাব মোঃ আবু কালাম সিদ্দিক।

 

আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সাথে যৌথভাবে কাজ করছে।

 

আইজিপি পরিবেশের ক্ষতি সাধন রোধে বন ও পরিবেশ বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সকলকে সচেতন হতে হবে।

 

মূল প্রবন্ধে অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

তিনি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

সেমিনারে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পর্যটনখাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটরের প্রতিনিধিগণ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/