• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মোঃ নুর সাইদ ইসলাম / ২৪৯ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ নুর সাইদ ইসলাম: নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ধামইরহাট উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ টুর্নামেন্টে নওগাঁ জেলা দল বনাম দিনাজপুর জেলা দল অংশ গ্রহণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবার রহমান চৌধুরী চপল। খেলাটি উদ্বোধন করেন মো. মাহফুজুর রহমান চৌধুরী রুবেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদাউস খান, সাবেক পৌর বিএনপির সম্পাদক রেজুয়ান হোসেন, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান, প্রধান শিক্ষক আব্দুল বারি পলাশ, ক্রীড়া সংগঠক মো. মিজানুর রহমান, কামরুজ্জামান, মাজেদুল ইসলাম, মনিরুজ্জামান লিটন, আহসান হাবিব, রবিউল ইসলাম, রজব আলী, মো. কাচু প্রমুখ উপস্থিত ছিলেন। খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। দুই বাংলার জনপ্রিয় ধারাভাষ্যকার খোরশেদ রায়হান বিভিন্ন ভাষায় ধারা বিবরণীর মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/