• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী গ্রেপ্তার

মোঃ ইব্রাহিম আলী সিংড়া(নাটোর) প্রতিনিধি / ১৯৩ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন আলী (৩৮) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়,
সেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী দীর্ঘদিন পলাতক থাকার পরে গতকাল শনিবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দমদমা এলাকায় একটি বাড়িতে তার সহযোগীদের নিয়ে তাঁস খেলা অবস্থায় স্থানীয় বিএনপির কিছু লোকজন তাকে দেখতে পেয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে মোহন কে বিএনপির কিছু লোকজনেরা তাকে ধরে থানায় নিয়ে যায়।

সেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের পশ্চিম মাগুরা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে সিংড়া উপজেলা প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও ইটালী ইউনিয়নের মারামারির দুইটি মামলা ছিল বলে জানা যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকবর আলী বলেন, আসামীকে মারামারির একটি মামলা দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/