• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিভিন্ন প্রজাতির ৬১টি গাছ কর্তন করল প্রতিপক্ষরা “ছাতকে শত্রুতা বশতঃ”

সেলিম মাহবুব / ২৭২ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সেলিম মাহবুব:
ছাতকে রাতের আধারে শত্রুতাবশতঃ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ধ্বংস করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে ছাতক থানার এসআই ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড় কেজাউরা গ্রামে। গাছ কর্তনের ঘটনায় গাছের মালিক বড় কেজাউরা গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র দিলোয়ার হোসেন বাদী হয়ে ছোট কেজাউরা গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র সামছুদ্দিন সহ ৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ থেকে জানা যায়, ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে দিলোয়ার হোসেনের সাথে সামছুদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধিন রয়েছে। পূর্ব শত্রুতা চরিতার্থ করতে প্রতিপক্ষরা ১৪ সেপ্টেম্বর ভোর রাতে দিলোয়ার হোসেনের বসত বাড়ি সংলগ্ন মৎস্য খামারের চার পাড়ে রোপন করা বিভিন্ন প্রজাতীর মাঝারি আকারের গাছ কাটতে শুরু করে। ভোর রাতে গাছ কাটার শব্দ ও মানুষের আওয়াজ শুনতে পেয়ে দিলোয়ারের বড় ভাই আমির হোসেন ঘুম থেকে উঠে ঘটনাস্থলে পৌছে প্রতিপক্ষকে গাছ কাটতে নিষেধ-বাধা দেন। এতে ক্ষীপ্ত হয়ে কবির হোসেনের উপর হামলা করে প্রতিপক্ষরা। এসময় পরিবারের অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই বিভিন্ন প্রজাতীর ৬১টি গাছ কেটে ফেলে তারা। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। দিলোয়ার হোসেন জানান, সামছুদ্দিনের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাতের মামলাও রয়েছে। চাল আত্মসাতের ঘটনায় সে কয়েক মাস জেলও কাটতে হয়েছে। একইভাবে অসৎ উদ্দেশ্যে রাতের আধারে তার বাড়ির গাছ কর্তন করেছে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/