• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

ঝিনাইদহে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ঠে

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১২১ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে সরাতে গিয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে । নিহতরা হলেন- পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটী ইউনিয়নের সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পিছনের পেঁপে গাছ ভেঙে যায়। রবিবার রাতে তিনি পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের তার ছেড়াতে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আঙ্গার আলী রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি শুরু করে। তারপরে, সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। এসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থান থেকে হাসিনা খাতুন ও রেশমা খাতুনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরও মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, ৯ নং পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/