• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ এক যুবক আটক

সেলিম মাহবুব / ২০৩ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সেলিম মাহবুব:

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোঃ সুরুজ আলমের পুত্র। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭ টার দিকে সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনে বাংলাবাজার বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল সীমান্তপিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ কলাউড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে ভারতীয় নাগরিক বাদরেন নামের এক ব্যক্তির নিকট মাছ বিক্রি করে টাকা নিয়ে দেশে আসার পথে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোহাম্মদ হৃদয় মিয়া(২৫) আটক করা হয় এবং তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। বিজিবি”র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃহাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/