• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দোয়ারাবাজারে বিজিবির অভিযানে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ 

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ৪৮ সিলেট ব্যাটালিয়ন কর্তৃক অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ঘিলাতলী নামক সীমান্ত এলাকার টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইলিশ মাছ জব্দ করে। ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

পাচারকারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা যায়নি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/