• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই : সেলিম উদ্দিন

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি  / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহা. সেলিম উদ্দিন বলেছেন, বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস রাজনীতি শুরু করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেলিম উদ্দিন বলেন, বিয়ানীবাজারের জনপদ থেকে একটি বৃহৎ ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করিনি। আগামীতেও রাজনীতিকে ব্যবহার করে কোন অপকর্ম করা কিংবা টাকা-পয়সা বানানোর খায়েস নেই।

 

গত সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন এসব কথা বলেন।

 

 

তিনি আরোও বলেন, বিগত সরকারের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোষর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা সাঈদীকে হত্যার বিচার দাবী করছে। তিনি বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে প্রতিশ্রতি দেন। তিনি দেশের বিগত দিনের প্রতিহিংসামুলক রাজনীতি ও আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের বিষয়েও আলোকপাত করেন। মফস্বল সাংবাদিকদের সমস্যা-সম্ভাবনা নিয়েও বক্তব্য রাখেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে সঠিক তথ্য তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি বিয়ানীবাজার থানায় দায়ের হওয়া তিনটি মামলায় সাংবাদিকসহ কোন নিরীহ মানুষ যাতে হয়রানীর শিকার না হয়, সেজন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন।

 

মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আবুল খায়ের ও মুফাসসির আহমদ ফয়েজি, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী, অফিস সম্পাদক রুকন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মুৃরাদ, কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যানের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল, জামায়াত নেতা সামসুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/