• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিয়ানীবাজার থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম পূণরায় শুরু

মুশফাকুর রহমান / ২৪৪ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ স্থানীয়ভাবে বিট পুলিশিং কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বাজারে (থানা বাজার) বিট পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনতার কাতারে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। যথাযথ সংস্কার শেষে পুুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ করছে সরকার। সব জঞ্জাল পিছনে ফেলে পুলিশ হবে সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত এক বাহিনী।

গত রবিবার বিকেলে লাউতা ইউপি চেয়ারম্যান মো: দেলোওয়ার হোসেনের সভাপতিত্বে অকিল উদ্দিন আহমদ আরোও বলেন, বিয়ানীবাজারকে মাদক-সন্ত্রাসমুক্ত করতে সব ধরনের ভূমিকা নেয়া হবে। এক্ষেত্রে বিট পুলিশকে সহায়তা করতে সাধারণ জনগনের প্রতি আহবান জানান তিনি।

এদিকে একইদিন সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা করেন ওসি। থানার নিজ কক্ষে অনুষ্ঠিত সভায় ওসি অকিল উদ্দিন আহমদ পূজার কার্যক্রম নির্ভিঘ্ন করতে পুলিশ সবধরনের সহায়তা করবে। সংগঠনের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/