• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছাতকে ১ কোটি ৩১ লক্ষ টাকা মুল্যের ভারতীয় চোরাই পণ্য আটক

সেলিম মাহবুব / ২০২ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

সেলিম মাহবুবঃ

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ১কোটি ৩১লক্ষ টাকা মুল্যের ভারতীয় চোরাই পণ্য জব্ধ করা হয়েছে। এসব চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, ষ্টিল বডির ইঞ্জিন চালিত নৌকা, মোটরসাইকেলও (এফ জেড ২.৫) জব্দ করে যৌথ বাহিনী। চোরাই পণ্যের রয়েছে ঔষধ, কসমেটিক, বিস্কুট ও মোবাইল ফোন। জব্দকৃত এসব পণ্যের মধ্যে শুধু ঔষধের মুল্যই ১কোটি ২৪ লক্ষ টাকা। ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ জাবির বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময় ছাতক আকিজ প্লাস্টিক কারখানা সংলগ্ন সুরমা নদীর ঘাট থেকে এসব মালামাল উদ্ধার ও জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন উদ্দিন ও ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এসময় চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত ঔষধের মুল্য নির্ধারণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ফার্মাসিস্ট রায়হান আতিক। এ ঘটনায় ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ব্যাপারে ব্রিফিং করেন মেজর মোঃ জাবির। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার (ভুমি) আবু নাসের ও যৌথবাহিনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেজর জাবির বলেন, চোরাচালান রোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/