• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছাতকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দায়ের

সেলিম মাহবুব / ৩০৬ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর-পলিরগাঁও এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশিকুর রহমানের পদত্যাগের দাবী তুলেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, দায়িত্ব গ্রহনের পর থেকেই প্রধান শিক্ষক আশিকুর রহমান দূর্নীতিতে জড়িয়ে পড়েন। লাগামহীন দূর্ণীতির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর দূর্নীতির বিষয়টি ছাত্রদের নজরে আসলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ। এক পর্যায়ে এ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী উঠে জোরালোভাবে। পদত্যাগের দাবীতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করতে শুরু করতে থাকে। আন্দোলনের পর থেকে তিনি প্রধান শিক্ষক আশিকুর রহমান আত্মগোপনে চলে যান। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক এস এম আশিকুর রহমান মাসে ৮-১০ দিন বিদ্যালয়ে উপস্থিত থেকে প্রতি মাসের বেতন-ভাতা ভোগ করছেন। ২০২০ সালে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয়েছে। মোটা অংকের টাকার বিনিময়ে ৫ টি পদের বিপরীতে তিনি লোকবল নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের বিষয়টি ম্যানেজিং কমিটির অনেক সদস্যরা ওয়াকিবহাল নন। তিনি বিগত ১৬ বছরে বিদ্যালয় ফান্ডের প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত সেশন ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি নেয়া সহ এসএসসি পরীক্ষার্থীদের কাছে থেকে শর্ত সাপেক্ষে জামানত বাবত ১৫ হাজার টাকা করে নিয়ে এসব টাকা তিনি আর ফেরত দেন নি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছেন প্রধান শিক্ষক আশিকুর রহমান। তিনি তাঁর পছন্দের লোককে বার-বার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। যার ফলে বিদ্যালয়ে দূর্ণীতি চরম আকার ধারণ করেছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/